কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে ওলামা দলের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 24-মার্চ-2026 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
‎নাঙ্গলকোট উপজেলা ওলামা দল সভাপতি মাওলানা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন।
‎উপজেলা ওলামা দল সাধারণ সম্পাদক হাফেজ পেয়ার আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান খোকন, সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান, কুমিল্লা মহানগর ওলামা দল সভাপতি প্রিন্সিপাল মাওলানা শাহজাহান, পৌরসভা ওলামা দল আহ্বায়ক হাফেজ আব্দুল বাতেন মাসুদ, জোড্ডা পশ্চিম ইউনিয়ন আহ্বায়ক নাজিম উদ্দীন, ওলামা দল নেতা মাওলানা হাসান উদ্দিন, মক্রবপুর ইউনিয়ন আহ্বায়ক হাফেজ আমান উল্লাহ এবং পৌরসভা সহ-সভাপতি মাওলানা শাহজালাল।
‎এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার, মৌকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম সোহাগ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন ও শেহাব উদ্দিন খন্দকার, বিএনপি নেতা আরিফুল আলম নোমান, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, নাঙ্গলকোট পৌরসভার স্বেচ্ছাসেবক দল নেতা মহি উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামারুজ্জামান, আলী হোসাইন টিপু-সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ওলামা দলের নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ