কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের মাধবপুর যুব ও তরুণ সম্প্রীতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার মাধবপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর যুব ও তরুণ সম্প্রীতি সংঘের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ।
মাধবপুর যুব ও তরুণ সম্প্রীতি সংঘের উপদেষ্টা হাফেজ জহিরুল ইসলামের সঞ্চালনয়া ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এডভোকেট আবুল বাশার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, মাধবপুর কেন্দ্রীয় বড় মসজিদ সাধারণ সম্পাদক কাজী মাস্টার নুরুল আমিন, পেরিয়া ইউনিয়ন বিএনপি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাস্টার মোমিনুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সাবেক সহ সভাপতি গাজী আবুল কাশেম, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য মনোয়ার মাহমুদ মিলন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদল সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবল হক, নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম, ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কামাল ডিলার, ৭নং ওয়ার্ড সাবেক মেম্বার নুরুল ইসলাম গাজী, ইউনিয়ন বিএনপি নেতা কবির আহমেদ মজুমদার, যুবদল নেতা খোকন গাজী, মাধবপুর যুব তরুণ সম্প্রীতি সংঘ প্রচার সম্পাদক মোদাচ্ছের বিল্লাহ, ইউনিয়ন ছাত্রদল সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা সালা উদ্দিন প্রমুখ।
সাফায়েত উল্লাহ মিয়াজী