কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল সোমবার দায়েমছাতি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে হেসাখাল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবুল কালাম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার বাহার, উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম মজুমদার, উপজেলা যুবদল নেতা এস.এম নাছির উদ্দীন, উপজেলা ছাত্রদল সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, হেসাখাল ইউনিয়ন যুবদল আহ্বায়ক রফিকুল ইসলাম খোকন, ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি হাফেজ জালাল, কাজী কামরুজ্জামান, প্রবাসী মোসলেহ উদ্দিন নয়ন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রিপন মজুমদার।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ, উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার, সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু, বিএনপি নেতা কামাল মজুমদার, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সাবেক আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব এনায়েত উল্যা কামাল, উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, শেহাব উদ্দিন খন্দকার, কাজী ফয়সাল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, উপজেলা ছাত্রদল নেতা আলী হোসাইন টিপু প্রমুখ।
ইফতার মাহফিল শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।
সাফায়েত উল্লাহ মিয়াজী