কুমিল্লা | বঙ্গাব্দ
এনডিএফ কুমিল্লা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল
এনডিএফ কুমিল্লা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল
0:00
0:00

এনডিএফ কুমিল্লা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ছবির ক্যাপশন:

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শরীফ মজুমদার ও ডা. মো. হাবিবুর রহমান ভূঁইয়া।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। 

প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর সেক্রেটারি মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ, সহযোগী অধ্যাপক ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং অধ্যাপক ডা. জহিরুল আলম।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আহনাফ হাসান ত্বহা। হামদ ও নাত পরিবেশন করেন কুমিল্লা মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. নাজমুল গাজী। রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন এনডিএফ কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সেক্রেটারি ডা. মো. গিয়াস উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “রমজান মাস কুরআন নাযিলের মাস। কুরআনের আলোকে আমাদের ব্যক্তি ও সামাজিক জীবন পরিচালনা করতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন এনডিএফ কুমিল্লা শাখার সভাপতি  ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সেক্রেটারি অধ্যাপক ডা. জহিরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, ডা. মোঃ জুয়েল রানা,যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ চৌধুরী, অর্থ সম্পাদক ডা. জাবেদ আহমেদ প্রমুখ।

১৭শ মানুষ নিয়ে উক্ত ইফতার মাহফিল সম্পন্ন হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ