কুমিল্লা | বঙ্গাব্দ

দলের প্রতি তার ত্যাগের প্রতিদান হিসেবে পেলেন মন্ত্রিত্ব হাজী ইয়াছিন

  • প্রকাশের তারিখ : 17-ফেব্রুয়ারি-2026 ইং
ছবির ক্যাপশন:

দলের প্রতি তার ত্যাগের প্রতিদান হিসেবে বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন মন্ত্রিত্ব পেয়েছেন বলে দাবি তার সমর্থকদের। ইতোমধ্যে তাকে কৃষি, খাদ্য, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে মন্ত্রী পরিষদে স্থান দেওয়ায় তার অনুসারী ও কুমিল্লা সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। তারা কুমিল্লা নগরজুড়ে করেছেন মিষ্টি বিতরণ।

সূত্র জানায়, কুমিল্লা-৬ আসনে (সদর, কুমিল্লা সদর দক্ষিণ ও কুমিল্লা সিটি কপোরেশন) হাজী ইয়াছিন দলীয় মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে রাজপথে লাগাতার আন্দোলন করেন। শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা দেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। তার সমর্থকদের দাবি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর জয়ী হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকলেও তিনি দলের চেয়ারম্যানের অনুরোধে নির্বাচন থেকে সরে আসেন।  

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, তিনি সময়ের পরীক্ষিত রাজনীতিবিদ। বিগত সময়ে তিনি আন্দোলন-সংগ্রামে ব্যাপক ভূমিকা রাখেন। বিশেষ করে গত ১৭ বছর তিনি নেতা-কর্মীদের আগলে রেখেছেন।দলের প্রতি তার ত্যাগ, সততা ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের কারণে দল তাকে মূল্যায়ন করেছে। আমরা আশা করি তার হাত ধরে কুমিল্লাসহ সারাদেশে কৃষি, খাদ্য, মৎস ও প্রাণিসম্পদের ব্যাপক উন্নয়ন হবে।    

উল্লেখ্য-১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে হাজী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা-৯ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি কুমিল্লা কোতয়ালী থানা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালে কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনিত হন।

২০০৯ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ কৃষি বিষয়ক সম্পাদক হন। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনোনিত হন। ২০২২ সালের ৩০ মে হাজী ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ