কুমিল্লা | বঙ্গাব্দ
ষষ্ঠবারের মতোনএমপি নির্বাচিত হলেন : কায়কোবাদ
ষষ্ঠবারের মতোনএমপি নির্বাচিত হলেন : কায়কোবাদ
0:00
0:00

ষষ্ঠবারের মতোনএমপি নির্বাচিত হলেন : কায়কোবাদ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও  ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ছবির ক্যাপশন: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও  ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধানের শিষের প্রতীকে ষষ্ঠবারের মতো জনগণের  ভালোবাসায়  বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
‎বেসরকারি ফলাফল অনুযায়ী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১,৫৯,২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে ইউসুফ হাকিম সোহেল পেয়েছেন ১,০৯,৫৯৯ ভোট।

‎উল্লেখযোগ্য  ৪৯,৬৯২ ভোটের ব্যবধানে এই জয়ের মধ্য দিয়ে মুরাদনগরে নতুন রাজনৈতিক অধ্যায়ের  সূচনা হলো বলে মনে করছেন স্থানীয় জনগণ ।

‎দীর্ঘ ১৮ বছর পর মুরাদনগরের মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে পুরুষ- মহিলা ভোটারদের দীর্ঘ শাড়ি দেখা যায়। এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে উৎসাহিত হন সাধারন জনগণ। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর এলাকা জুড়ে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

‎রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফলাফলের পর কায়কোবাদ  বলেন, এ বিজয় আমার একার নয়, এই বিজয় মুরাদনগর এর গণমানুষের বিজয়। আমি অতীতের মতই মানুষের অধিকার, উন্নয়নের পক্ষে কাজ করে যাব। সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ ও আধুনিক মুরাদনগর গড়ে তুলবো, সাধারণ মানুষের পাশে থাকবো।

‎যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং যারা ভোট দেননি সবাই আমার।  আমি সকলের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। সকলের সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই। অতীতে যেমন আপনাদের সুখে দুখে ছিলাম। সেভাবেই আমি আপনাদের পাশে থাকবো,  ইনশাআল্লাহ। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার প্রথম অঙ্গীকার।

‎তিনি বলেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল শুধু একটি আসনের বিজয় নয়। এটিই দীর্ঘ সময়ের পর মুরাদনগর এর ভোটারদের প্রত্যাশা ছিলো, স্থানীয় নেতাকর্মীরা এই বিজয়কে জনতার রায় হিসেবে অভিহিত করেছেন বলে ও জানান তিনি।

‎তিনি আরো বলেন, ‎বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকায় মিছিল এবং মিষ্টি বিতরণ  করতে ও দেখা যায় নেতাকর্মীদের। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ