কুমিল্লা | বঙ্গাব্দ
ধর্ম মন্ত্রণালয়ে আসতে পারেন মুরাদনগরের এমপি কায়কোবাদ
ধর্ম মন্ত্রণালয়ে আসতে পারেন মুরাদনগরের এমপি কায়কোবাদ
0:00
0:00

ধর্ম মন্ত্রণালয়ে আসতে পারেন মুরাদনগরের এমপি কায়কোবাদ

ছবির ক্যাপশন:

মুরাদনগরবাসীর মনে নতুন আশার সঞ্চার কিছু রাজনৈতিক মহলের মতে আগামী নতুন মন্ত্রিসভা গঠনকালে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ছয়বার নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে এমন জোরালো আলোচনা চলছে। এটা নিয়ে মন্ত্রিসভা ও দলীয় নেতৃত্বের মধ্যে আলোচনা তৈরি হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা নির্দেশ করে দলীয় সূত্র খবর দিয়েছে। 

কায়কোবাদ দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথমবার তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে সংসদে যান। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থীতেও ২০০১, ২০০৮ ও ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন এটা তার ষষ্ঠবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া। 

রাজনীতিতে তিনি ১৯৮৯ সালে জাতীয় সংসদের হুইপ (প্রতিমন্ত্রী সমতুল্য) ছিলেন এবং ১৯৯০ সালে ধর্ম বিষয়ক ও ওয়াকফ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও ভূমিকা রেখেছেন এবং ২০১৬ সালে বিএনপি তাকে ভাইস চেয়ারম্যান পদে উন্নীত করে। 

বর্তমানে দলীয় প্রধান তারেক রহমান নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনার কয়েকটি ধাপ এগিয়ে চলছে। দলীয় সূত্র জানিয়েছে, কায়কোবাদকে ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হতে পারে  তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষিত হয়নি। শেষ সিদ্ধান্ত দলের চেয়ারম্যানের ওপরই নির্ভর করবে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ