কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া ৭১ মাল্টিমিডিয়া হাই স্কুলে বছর সেরা শিক্ষক নির্বাচিত মোঃ আশিক

  • প্রকাশের তারিখ : 8-ফেব্রুয়ারি-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণপাড়া ৭১ মাল্টিমিডিয়া হাই স্কুলের শিক্ষকগণের মাঝে “বছর সেরা শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আশিক।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পাঠদানে দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, নিয়মানুবর্তিতা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে বছর সেরা শিক্ষক নির্বাচিত করা হয়। শিক্ষক হিসেবে তার নিষ্ঠা ও দায়িত্বশীলতা শিক্ষার্থী, অভিভাবক এবং সহকর্মীদের কাছে প্রশংসিত হয়েছে।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুসহ অতিথিরা মোঃ আশিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বছর সেরা শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে মোঃ আশিক বলেন, “এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, তার এই সাফল্য অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ