কুমিল্লা | বঙ্গাব্দ

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় ও বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১

  • প্রকাশের তারিখ : 24-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার দাউদকান্দিতে দেশীয় ও বিদেশি অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী ।  শনিবার (২৪ জানুয়ারি) ভোররাতে জেলায় অবৈধ অস্ত্ৰ উদ্ধারের নিমিত্তে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে দাউদকান্দি উপজেলার মালিখিল পূর্ব পাড়া এলাকা হতে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল (ম্যাগাজিনসহ) এবং ৪টি দেশীয় অস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র যথাযথ প্রক্রিয়ায় দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ