কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের তারিখ : 24-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শনিবার বিকালে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 
‎মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আমিন জসিম৷ স্বাগত বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির। 
‎এছাড়াও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠন নাঙ্গলকোট উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ। 
‎মিলাদ মাহফিল শেষে দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বটতলী ইউনিয়ন বিএনপি সভাপতি আফজালুর রহমান। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ