কুমিল্লা | বঙ্গাব্দ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ছাত্রশিবিরের বিক্ষোভ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ছাত্রশি...
0:00
0:00

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ছাত্রশিবিরের বিক্ষোভ

ছবির ক্যাপশন:

গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা।

আজ বিকেলে কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত এ কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা জনরায় বাস্তবায়নে বিলম্বের সমালোচনা করেন এবং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানান।

সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য নাজমুল হাসান পঞ্চায়েত বলেন, “গণভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রত্যাশা ও সিদ্ধান্ত স্পষ্টভাবে ব্যক্ত করেছে। সেই জনরায়ের যথাযথ বাস্তবায়ন রাষ্ট্রের দায়িত্ব। অন্যদিকে, কিছু ক্যাম্পাসে ছাত্রদল ছাত্রলীগের অনুসৃত সন্ত্রাসী পন্থা অবলম্বন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এমন অপতৎপরতা অব্যাহত থাকলে ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের রায়ই সর্বোচ্চ গুরুত্ব বহন করে। গণভোটের ফল বাস্তবায়নে অযথা বিলম্ব গণতান্ত্রিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে সরকারকে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।”

অনুষ্ঠানের সঞ্চালক কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. কাজী আকিব আব্দুল্লাহ বলেন, “জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ছাত্রদলও ছাত্রলীগের মতো সংঘাত ও সন্ত্রাসনির্ভর রাজনীতির পথে হাঁটার চেষ্টা করছে। জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগ ও চেতনা আজও অটুট। শিক্ষাঙ্গনের শান্তি ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রয়োজন হলে ছাত্র-জনতা আবারও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে।”

সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে ধারাবাহিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ