কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 7-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর উত্তরপাড়া আরাফাত রহমান কোকো'র স্মৃতি স্মরণে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অত্যান্ত ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) বিকাল ৪টায় সাজঘর উত্তরপাড়া যু্ব সমাজের উদ্যোগে সাজঘর মাঠে খলিফাপাড়া সূর্য তরুণ ফুটবল একাদশ ও রামচন্দ্রপুর সূর্য তরুণ ফুটবল একাদশের মধ্যকার এই ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম বাবুল, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাকির সরকার, ছাত্রনেতা মো. কালাম হোসেন, উপজেলা যুবদলের সদস্য মো. ওয়াদুদ রনি, ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক মো. জুয়েল মিয়া, ছাত্রনেতা মো. শামীম সাব্বির। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আব্দুল কুদ্দুছ ভূইঁয়া, মো. আবু জাহের, অধ্যক্ষ মো. জামাল হোসেন, মো. আব্দুল মান্নান, মো. নজরুল ইসলাম ভূইঁয়া, মো. লিয়াকত আলী সম্রাট। পরিচালনা করেন লিটন, কাইয়ুম ও রেজাউল। খেলায় ট্রাইবেকারে খলিফাপাড়া সূর্য তরুণ ফুটবল একাদশ রামচন্দ্রপুর সূর্য তরুণ ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সবশেষে উভয় দলকে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দরা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ