কুমিল্লার বরুড়ায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই ভাগে বৃত্তি পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়।
পরীক্ষা দুটি ভেন্যু— কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয় ও মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়—এ অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১,০৫০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন ৫ জন, আর পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন ৪৭ জন শিক্ষক। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন রাফা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ।
এ ছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন বরুড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ আমজাদ হোসেন ভুইঁয়া, সাধারণ সম্পাদক ও খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, এবং কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজিব দত্ত।
মোঃ শরীফ উদ্দিন