কুমিল্লা | বঙ্গাব্দ

বিউটি সিগনেচার বাই নুপুর-এর উদ্যোগে ওয়ান ডে অ্যাডভান্স মেকআপ ক্লাস অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 17-নভেম্বর-2025 ইং
বিউটি সিগনেচার বাই নুপুর-এর উদ্যোগে ওয়ান ডে অ্যাডভান্স মেকআপ ক্লাস অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বিউটি সিগনেচার বাই নুপুর-এর উদ্যোগে ওয়ান ডে অ্যাডভান্স মেকআপ ক্লাস অনুষ্ঠিত

কুমিল্লায় বিউটি সিগনেচার বাই নুপুর-এর উদ্যোগে ওয়ান ডে অ্যাডভান্স মেকআপ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়সের নারী উদ্যোক্তা ও সৌন্দর্যবিষয়ক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের সুপরিচিত চিত্রনায়িকা রোজিনা। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি আজকের সময়ের অন্যতম বড় প্রয়োজন। বিউটি সেক্টর এখন একটি বড় শিল্প। সঠিক প্রশিক্ষণ নিয়ে এগিয়ে গেলে নারীরা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারেন। ক্লাসে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন ইন্টারন্যাশনাল বিউটি আর্টিস্ট মাসুদ খান। তিনি আধুনিক ও অ্যাডভান্সড মেকআপ টেকনিক, ব্রাইডাল লুক, কালার ম্যাচিং এবং সরঞ্জাম ব্যবহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। ক্লাসে মডেল হিসেবে উপস্থিত ছিলেন দিশা মনি। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন সালমা ইসলাম নুপুর এবং বি এস বি এন যুব মহিলা সংগঠন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট ফারজানা স্বর্ণা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মামুনুর রশিদ, উদ্যোক্তা হাসিনা আক্তারসহ আরো অনেক নারী উদ্যোক্তা। দিনব্যাপী ক্লাস শেষে অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট বিতরণ করা হয়। এছাড়া যারা আয়োজনে সহযোগিতা করেছেন তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, নারীর ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ