কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জর...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ অকটেন ও পেট্রোল পণ্যের মূল্য তালিকা না থাকা এবং হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনসহ নানান অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫'শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(১২ নভেম্বর) উপজেলা সদর ইউনিয়নের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ জাহান। আদালতকে সহায়তা করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহান জানান, সদর ইউনিয়নের বিভিন্ন দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হোটেল গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, অবৈধ অকটেন ও পেট্রোল এর ভাসমান দোকান, পণ্যের মূল্য তালিকা না থাকাসহ নানান অভিযোগে ৫টি দোকানের মালিকদেরকে ১০ হাজার ৫'শত টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, তারা এ ধরনের কাজ ভবিষ্যতে করবে না মর্মে তাদেরকে সর্তক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ