কুমিল্লা | বঙ্গাব্দ
মুরাদনগরে ৩৫ মাদ্রাসার অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্বোধন
মুরাদনগরে ৩৫ মাদ্রাসার অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতার উ...
0:00
0:00

মুরাদনগরে ৩৫ মাদ্রাসার অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্বোধন

ছবির ক্যাপশন:

মোঃ ইব্রাহিম, মুরাদনগর।
কুমিল্লার মুরাদনগরে ৩৫টি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় অনুষ্ঠানটির ভার্চ্যুয়াল উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের  পাঁচবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

উদ্বোধনের পরই পবিত্র কোরআনের হাফেজ শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় তুমুল প্রতিযোগিতা। মাসব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৫৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

মরহুম হাজী রুহুল আমিন ও মোমেনা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ হিফজুল কোরআন প্রতিযোগিতার সভাপতিত্ব করেন বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ আমির ও সোনাকান্দা দরবার শরীফের পীর মোহাম্মদ মাহমুদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, আমেরিকা প্রবাসী আতিকুর রহমানসহ অন্যান্যেরা।

ওবায়দুল হক সরকারের পরিচালনায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ১৭টি মাদ্রাসার প্রতিযোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ