নাঙ্গলকোট প্রতিনিধি।।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কাজী জোড়পুকুরিয়া অধ্যাপক মাওলানা মুহাম্মদ উল্লাহ ভূঁইয়া দাখিল মডেল মাদরাসা সফলতা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ১০জন শিক্ষার্থী উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে, বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। সোমবার উপজেলা কনফারেন্স কক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ নাঙ্গলকোট শাখা কতৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথি বৃন্দ। অধ্যাপক মাওলানা মুহাম্মদ উল্লাহ ভূঁইয়া দাখিল মডেল মাদরাসার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা সহ সুপার মাওলানা মোহিব্বুল্লাহ ভূঁইয়া।
উপজেলা পর্যায়ে অধ্যাপক মাওলানা মুহাম্মদ উল্লাহ ভূঁইয়া দাখিল মডেল মাদরাসা বিজয়ী শিক্ষার্থীরা হলেন ৯ম শ্রেণিতে রচনা প্রতিযোগিতায় ২য় হয়েছে ফারহানা আক্তার, আজান প্রতিযোগিতায় ১ম হয়েছে আমানুল্লাহ আমান, ৮ম শ্রেণিতে রচনা প্রতিযোগিতায় ১ম আবু সিদ্দিক তাহসিন, ৭ম শ্রেণিতে রচনা ও কবিতা প্রতিযোগিতায় ১ম ও ৩য় নুসরাত জাহান তাসফিয়া, রচনা প্রতিযোগিতায় ২য় মরিয়ম আক্তার, ষষ্ঠ শ্রেণিতে কোরআন প্রতিযোগিতায় ১ম কামরুল হাসান তুষার, আজান প্রতিযোগিতায় ২য় নাজমুল হাসান, কবিতা প্রতিযোগিতায় ২য় সিয়াম হোসেন, হিফজ বিভাগে ইসলামী সংগীত প্রতিযোগিতায় ১ম আল আমিন হোসেন।
কুমিল্লা গেজেট. কম