কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লার আদর্শসদরে নারী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 19-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা জেলার আদর্শসদর উপজেলার কালিকাপুর কাজী বাড়ি মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী মাহতাব, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কাজী আবুল কালাম রতন, চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদা আক্তার ও হাসমতের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী পারভীন প্রমুখ।

নারীদের সচেতনতা, স্বনির্ভরতা ও সমাজ উন্নয়নে তাদের ভূমিকা বৃদ্ধিতে এ সমাবেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ