কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে মো. হামজা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হামজা ওই গ্রামের মনির হোসেনের ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠোনে খেলা করছিল হামজা। একপর্যায়ে স্বজনদের অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে ছালমা মৌ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, “হামজাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, “পানিতে ডুবে শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে বিষয়টি থানা পুলিশকে কেউ অবহিত করেননি।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ