কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় বালুভর্তি ট্রাকের কারণে রাস্তার ক্ষতি, চালককে ৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের তারিখ : 12-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের অভিযানে রাস্তার ক্ষতি করার দায়ে এক বালুভর্তি ড্রাম ট্রাক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

প্রশাসন সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সামনের রাস্তায় বালুভর্তি ড্রাম ট্রাক চলাচলের কারণে রাস্তার ক্ষতি হয় এবং রাস্তায় বালি ছড়িয়ে পড়ে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য চালকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

ইউএনও মাহমুদা জাহান বলেন, “জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ