কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পাশে জসিম উদ্দিন

  • প্রকাশের তারিখ : 11-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর উত্তরপাড়া (বড় বাড়ি) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।

ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান বুড়িচং-ব্রাহ্মণপাড়া মাটি ও মানুষের নেতা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুমিল্লা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং সহায়তা হিসেবে ৮ বান টিন, নগদ অর্থ ও ডেকোরেশন ব্যবসার মালিককে ২০ হাজার টাকা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি, দপ্তর সম্পাদক আবু জাহের শিপু, সদস্য শরীফুল ইসলাম ভূঁইয়া, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জসিম উদ্দিন জসিমের এই সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ