কুমিল্লা | বঙ্গাব্দ
বুড়িচং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার গ্রেফতার
বুড়িচং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার গ্রেফতার
0:00
0:00

বুড়িচং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার গ্রেফতার

বুড়িচং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার গ্রেফতার ছবির ক্যাপশন: বুড়িচং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার গ্রেফতার

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, আখলাক হায়দার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি সরকার বিরোধী কার্যক্রমে সক্রিয় হন।

গ্রেফতারকৃত আখলাক হায়দার ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়া পাড়া গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তিনি আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে একই দিন মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রাম থেকে যুবলীগ নেতা আবু মুসাকেও গ্রেফতার করেছে পুলিশ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ