স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে দলকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা শুক্রবার বিকালে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও কুমিল্লা-১০ সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
মতবিনিময় সভায় নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মির্জা জয়নাল আবেদীন হিরন ও আরিফুর রহমান মজুমদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সভাপতি নুরুল আমিন জসিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাস্টার মাহবুব উল হক। নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েত উল্যা কামাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক কাউছার আলম লিটন, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, অহিদুল ইসলাম মজুমদার, শিহাব উদ্দিন খন্দকার, কাজী ফয়সাল।
এছাড়াও উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা প্রফেসর আব্দুল কাদের, আজিম উদ্দিন, বাহার উদ্দিন, মহিন উদ্দিন, ইয়াছিন রনি, সাব্বির হোসেন, আব্দুল করিম সুজন, শাহাদাত, আব্দুর রহিম, কাজী ইমরান হোসেন, রানা, কাউছার আলম, জসিম উদ্দিন, জুয়েল, কিরন, শাহাব উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুক সোহেল, সৈয়দ আহমদ, মাঈন উদ্দিন রিপন, কামরুল ইসলাম, মোহাম্মদ আলী আকবর, ইয়াছিন আরাফাত, আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
কুমিল্লা গেজেট