কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় কোরআন সবক সম্পন্ন করায় শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

  • প্রকাশের তারিখ : 26-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের ছবির পুকুরপাড়ে অবস্থিত ফোরকানিয়া মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বরুইয়াপাড়া জামে মসজিদে মোঃ শাহ জালাল খাঁনের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়। অনুষ্ঠানে কোরআন সবক সম্পন্ন করা ১০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা হিসেবে ১০টি কোরআন শরীফ তুলে দেওয়া হয়।

এ সময় এলাকাবাসী শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে তাদের মনোবল বাড়ান। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করা আমাদের সবার দায়িত্ব। কোরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে মানুষ নৈতিক ও আদর্শবান হয়ে সমাজকে আলোকিত করতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার হাজী জয়নাল আবেদী, ফজলুল হক ফুল মিয়া, মোঃ শাহ আলী খান, মোঃ আলেক খান, মোঃ আলমগীর হোসেন খান, বরুইয়াপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল কাদের খান, মোয়াজ্জেম মোঃ সেলিম খান, মোঃ মাজহারুল ইসলাম, গ্রাম পুলিশ মোঃ মোখলেছুর রহমান, মোঃ আব্দুল সালাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ