কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে অজ্ঞাত গাড়ির চাপায় প্রবাসীর মৃত্যু, দেহ দ্বিখণ্ডিত

  • প্রকাশের তারিখ : 24-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচংয়ে অজ্ঞাত একটি গাড়ির চাপায় কামরুল হাসান রানা (২৫) নামের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

নিহত রানা উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। তিনি কয়েক মাস আগে দুবাই থেকে দেশে ফেরেন। দেশে এসে কুমিল্লা আলেখারচর বিশ্বরোডের হাইওয়ে ইন হোটেলে চাকরি নেন। পাশাপাশি ফিজি যাওয়ার জন্য আবেদন করে ভিসাও পান। কয়েক দিনের মধ্যেই তার দেশ ছাড়ার কথা ছিল।

চাচাতো ভাই মাসুম ভুইয়া জানান, বুধবার সকালে রানা মোটরসাইকেলে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. ইকবাল বাহার বলেন, “সকাল ৭টার দিকে দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলসহ লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘাতক গাড়ি সনাক্তের চেষ্টা চলছে।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ