কুমিল্লা | বঙ্গাব্দ

দেবিদ্বারে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশের তারিখ : 16-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে একই পরিবারের আপন চাচাতো ভাইবোন—জারিফ (২) ও নাবিলা (২)পুকুরে ডুবে মারা গেছে। নিহত জারিফ চান্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং নাবিলা তার ছোট ভাই সোহাগ হোসেনের মেয়ে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের মিঠাপুকুরিয়া হাকীম হুজুরের বাড়ির নিজস্ব পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুদের চাচা সাকিব জানান, সকালে খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয় দুই শিশু। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় ফার্মেসি, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

শিশুদের মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “ঘটনার বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ