কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে নিহত শিশুদের পরিবারকে আর্থিক সহায়তা

  • প্রকাশের তারিখ : 15-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে নিহত তিন শিশুর পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। সহায়তা পাওয়া পরিবারগুলো হলো—ব্রাহ্মণপাড়া সদরের নিহত শিশু তাবাসসুমের পরিবার, সাহেবাবাদের নিহত শিশু নাজিয়া সুলতানার পরিবার এবং মাধবপুরের নিহত শিশু সিফাতের পরিবার।

চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “প্রাণহানির ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ হওয়ার নয়। তবে এ সহায়তা পরিবারগুলোর দুঃসময়ে সামান্য হলেও কাজে আসবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হতে হবে।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ