কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে শিক্ষকদের টিসিভি টিকাদান প্রশিক্ষণ

  • প্রকাশের তারিখ : 9-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে শিক্ষকদের টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকাদান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে প্রাথমিক ও সমমান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার।

ডা. মালেকুল আফতাব ভূইয়া জানান, “আমরা ২ শতাধিক শিক্ষক-শিক্ষিকাকে টাইফয়েড টিকাদান প্রশিক্ষণ দিচ্ছি। তারা যেন রেজিস্ট্রেশন ও টিকা কার্যক্রমে সঠিক নিয়ম মেনে শিক্ষার্থীদের টিসিভি টিকা প্রাপ্তিতে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।” তিনি আরও বলেন, পর্যায়ক্রমে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদেরও এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

এ সময় শিক্ষক-শিক্ষিকা, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ