মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক বিআরডিবি'র চেয়ারম্যান মোঃ শাহীন খাঁনের পিতা মোঃ এলেন খাঁন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ৫ সেপ্টেম্বর শুক্রবার ভোর রাতে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জোহর সাহেবাবাদ গ্রামের বরুইয়ারপাড়া জামে মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ব্যারিস্টার সোহরাব খাঁন চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, সাহেবাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খাঁন, ফরিদ উদ্দিন ডিলার, মিজানুর রহমান খান, চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ.এস.এম. নূর মোহাম্মদ, ইউপি সদস্য নূরু নবী খাঁন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি নেতা হাজী মোহাম্মদ জাকির খান সম্রাট, মোঃ আবুল কালাম ভূঁইয়া, শাহ জালাল খাঁন, সার্জেন্ট মোঃ শফিকুল ইসলাম সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় গভীর শোক নেমে এসেছে।
কুমিল্লা গেজেট