কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়কে ট্রাক্টর উল্টে খালে

  • প্রকাশের তারিখ : 4-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া–গোপালনগর ঝরাজীর্ণ সড়কে ইট বোঝাই একটি ট্রাক্টর উল্টে খালে পড়ে গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোপালনগর আদর্শ কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে চালক ও সহযোগী লাফিয়ে নামায় প্রাণে রক্ষা পান।

স্থানীয়রা জানান, প্রায় চার কিলোমিটার দীর্ঘ এ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। গত বন্যায় সড়কটির ব্যাপক ক্ষতি হয়। প্রতিদিন কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ হেঁটে কিংবা ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজিতে চলাচল করছেন। ঝুঁকিপূর্ণ এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ভূঁইয়া বলেন, “এই সড়ক সংস্কারের জন্য কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। ইতোমধ্যে দক্ষিণ অংশ থেকে কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ