কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের তারিখ : 31-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মারিয়াম আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, মারিয়াম নানার বাড়ি বেড়াতে এসে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মামুনুর রশীদ জানান, কয়েকদিন আগে মা পারভিন আক্তারের সঙ্গে নানার বাড়ি দুর্গাপুরে বেড়াতে এসেছিল মারিয়াম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ