কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে নিম্ন আয়ের নারীদের মাঝে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ

  • প্রকাশের তারিখ : 29-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচংয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিম্ন আয়ের নারীদের মাঝে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) প্রকল্পের কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সদর ইউনিয়ন পরিষদের সচিব এটিএম কবির হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

২০২৫-২০২৬ চক্রে বুড়িচং সদর ইউনিয়নে মোট ১৬২ জন নারীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। প্রতিটি কার্ডধারী আগামী দুই বছর প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানভীর হোসেন বলেন, “সরকারের মূল লক্ষ্য প্রান্তিক ও অসচ্ছল মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা। ভিডব্লিউবি কর্মসূচি নারীদের ক্ষমতায়ন, অর্থনৈতিক সহায়তা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ভিডব্লিউবি কর্মসূচি গ্রামীণ দরিদ্র ও অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে চলেছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ