কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের তারিখ : 27-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে খাদিজা আক্তার (২০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা উপজেলার সাহেবাবাদ এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে সবার অগোচরে খাদিজা বাড়ির পূর্ব পাশের পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির চাচা মোঃ আলামিন খাঁন পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে উপজেলা বেগম রোকেয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাদ আসর জানাজা শেষে খাদিজাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নূরু নবী খাঁন শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ