কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে ফুটপাত উচ্ছেদ ও ভেজাল বিরোধী অভিযান, জরিমানা আদায়

  • প্রকাশের তারিখ : 26-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে যানজট নিরসন ও ভেজাল প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর হোসেন।

অভিযানে বাজারের ফুটপাত দখল করা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কে অযথা পার্কিং করে যানজট সৃষ্টির কারণে দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে এক হাজার টাকা এবং একটি সিএনজি চালিত অটোরিকশাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভেজাল বিরোধী অভিযানে স্থানীয় দুটি মিষ্টির দোকানও দণ্ডিত হয়। নান্টু ঘোষের মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা এবং মুসলিম মিষ্টি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বুড়িচং থানার উপ-পরিদর্শক মো. ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “বাজারে জনগণের ভোগান্তি কমাতে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে। কেউ অবৈধভাবে ফুটপাত দখল বা ভেজাল খাদ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ