মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ পুকুর, থানা পুকুর, উপজেলা হাসপাতাল পুকুর, সাহেবাবাদ ইউনিয়ন ভূমি অফিস পুকুর, সাহেবাবাদ কামিল মাদ্রাসা পুকুর, ঘুঙ্গুর নদী ও নাগাইশ খাল-বিলে ৩০০ কেজি দেশীয় প্রজাতির রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান। এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, মৎস্য দপ্তরের অফিস সহকারী মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান বলেন, “দেশীয় প্রজাতির এসব মাছ যেন হারিয়ে না যায় সেদিকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। প্রকৃতিতে মাছ টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব, তাহলেই খাল-বিল আবারও মাছে ভরপুর হবে।”
কুমিল্লা গেজেট