কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের তারিখ : 21-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ কবির হোসেন ভূঁইয়া, আহাম্মদ উল্লাহ খন্দকার, কামাল হোসেন, আলমগীর হোসেন ও ইমরান হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক নাজির মোহাম্মদ নসির, জিএমএইচ জুবায়ের, আব্দুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য ইসরাফিল, মাসুদ পারভেজ, মোঃ মহিউদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে ছিলেন রাজাপুর ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক শাহিন ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, বাকশিমুল ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সদর ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান শাওন ও সদস্য সচিব এরশাদ আহমেদ, ষোলনল ইউনিয়নের আহ্বায়ক সুমন আহমেদ ও সদস্য সচিব ইকরাম চৌধুরী, পীরযাত্রাপুর ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনির হোসেন জয়, ময়নামতি ইউনিয়নের সভাপতি জয়নাল আবদিন জনি ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ এরশাদ, মোকাম ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ।

বক্তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একইসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ