কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে বিএনপি সভাপতি-সম্পাদককে কাউন্সিলর না করে সম্মেলন, কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশের তারিখ : 20-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি ॥
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদসহ শীর্ষ নেতৃবৃন্দকে কাউন্সিলর না করে একতরফাভাবে সম্মেলন করে নতুন কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে বক্সগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা সদ্য ঘোষিত ইউনিয়ন কমিটিকে গঠনতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। তারা অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান ও জেলা প্রশাসককে গালিগালাজ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে “আমি-ডামি নির্বাচন” করায় দলের বদনাম হয়েছে বলেও অভিযোগ তোলেন বক্তারা।

এ সময় ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুবুল হক, নেতা সাঈদুল আকবর সুজন, খোরশেদ আলম, ওমর ফারুক, মুরাদ সওদাগরসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন গোলাম সারোয়ার, আব্দুল জলিল, মোহাম্মদ হোসেন প্রমুখ।

নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া বলেন, “ইউনিয়ন কমিটির এখনো এক বছরের মেয়াদ বাকি। অথচ জেলা নেতারা আওয়ামী দোষরদের সাথে নিয়ে সম্মেলন করেছে। এটি সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী এবং আওয়ামী কর্মীদের পুনর্বাসনের শামিল।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ