কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে “গ্লোবাল ডিস্ট্রিবিউশন, রিজার্ভেশন ও টিকেটিং” সার্টিফাইড কোর্সের উদ্বোধন

  • প্রকাশের তারিখ : 16-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের উদ্যোগে এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির একাডেমিক সহযোগিতায় “গ্লোবাল ডিস্ট্রিবিউশন, রিজার্ভেশন ও টিকেটিং” বিষয়ক দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে এ কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

সভাপতিত্ব করেন এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ দেলেয়ার হোসেন খান এবং পরিচালনা করেন কলেজের সভাপতি ও আইসিটি বিভাগের যুগ্মসচিব মোঃ সাইফুল হাসান রিপন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান নাসিম।

বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, পিএসসি’র সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব আবু তাহের মুহাম্মদ জাবের।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব বদরুল হাসান লিটন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আলী রাজী মাহমুদ মিঠুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এড. তাইফুর আলম, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি এড. ড. মোবারক হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ প্রমুখ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাদিয়া ইসলাম (২০২৩-২৪)।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ