কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত

  • প্রকাশের তারিখ : 9-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।। 
কুমিল্লার বুড়িচংয়ে ফুটবল ম্যাচ শেষে ফেরার পথে একটি ট্রাক খাদে পড়ে পঞ্চম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ ইমন (১৪) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাকশিমুল উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন হরিপুর উত্তরপাড়া গ্রামের শফিউল আলমের ছেলে ও হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয়রা জানান, ওইদিন বিকেলে বাকশিমুল উচ্চ বিদ্যালয় মাঠে এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হরিপুর উত্তর একাদশ ও দক্ষিণ একাদশ মুখোমুখি হয়। দক্ষিণ একাদশ বিজয়ী হয়। খেলা শেষে খেলোয়াড় ও সমর্থকদের বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

আহতদের উদ্ধার করে বুড়িচং হাসপাতালে নেওয়া হয়। ইমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, “খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ