কুমিল্লা | বঙ্গাব্দ

ভিক্টোরিয়ায় নবীন শিক্ষার্থীদের বরণ করলো ছাত্রশিবির

  • প্রকাশের তারিখ : 30-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত হলো "নবীন বরণ ২০২৫"। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় ধর্মপুর মোড় সংলগ্ন একটি কনভেনশন হলে নবাগত শিক্ষার্থীদের বরণ করতে আয়োজিত হয় এই জমকালো অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী। তিনি বলেন, "ছাত্রশিবির একটি আদর্শিক প্রতিষ্ঠান, যা হাজারো মানুষ গড়ে তুলেছে। শিবিরের স্বচেতন উপস্থিতি দেশের অগ্রগতির অন্যতম প্রেরণা হয়ে উঠতে পারে।"

প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম রনি। তিনি বলেন, "আজকের নবীনরাই আগামীর বাংলাদেশ গড়বে। পতিত সংস্কৃতির আগ্রাসন থেকে জাতিকে রক্ষা করতে শিক্ষিত ও নৈতিক ছাত্রসমাজ প্রয়োজন, যাদের গড়ে তুলতে ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি হাছান আহমেদ। তিনি বলেন, "স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির শুরু থেকেই ভূমিকা রেখে এসেছে। ২৪শে বৈষম্য বিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময় ছাত্রদের ন্যায্য দাবিতে শিবির সক্রিয় থেকেছে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মহিউদ্দীন মজুমদার, কলেজের সাবেক জিএস মো. সানাউল্লাহ মজুমদার, সাবেক এজিএস অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মনির হোসেন এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি বিল্লাল হোসেন।

বক্তারা বলেন, দেশপ্রেম, নৈতিকতা ও জ্ঞানের আলোয় আলোকিত নতুন প্রজন্মই জাতির ভবিষ্যৎ। ছাত্রশিবির সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। নবীন বরণ অনুষ্ঠান তারই একটি অংশ।

অনুষ্ঠানে কলেজের শতাধিক নবীন শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ