কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার ৮ম বর্ষপূর্তি উদযাপিত

  • প্রকাশের তারিখ : 28-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

মো. তামিম হোসেন।। 
আবৃত্তি সংগঠন ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালা তার সৃজনশীল পথচলার ৮ম বর্ষপূর্তি উদযাপন করেছে বর্ণাঢ্য আয়োজনে। গতকাল রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার জাতীয় কবি কাজী নজরুল ইন্সটিটিউট কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুমাইয়া আক্তার, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান শিশির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক ও নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, আবৃত্তিশিল্পী ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, আবৃত্তি প্রশিক্ষক কাজী মাহতাব সুমন, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আল-আমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার, সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, সংস্কৃতিজন অভিজিৎ সিনহা মিঠু, ইউনুস উল্লাহ, সাব্বির আহমেদ, আব্দুল কাইয়ুম, নেলী দত্ত, শ্যামস আল মামুন, পিন্টু চন্দ্র, সুলতানা পারভীন দ্বিপালী, ইশতিয়াক আহমেদ পল্লব প্রমুখ।

আবৃত্তি পরিবেশনায় অংশ নেন ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালা, পরম্পরা আবৃত্তি সংগঠন এবং নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের ক্ষুদে শিল্পীরা। আমন্ত্রিত আবৃত্তি সংগঠনগুলোর মধ্যে ছিল মৃত্তিকা, কণ্ঠশিল্প বাংলা, শব্দশ্রুতি, ধ্বনি, শাণিত উচ্চারণ, কবিতা বৃত্ত, কারুকণ্ঠ, বিমূর্ত আবৃত্তি সংগঠন প্রভৃতি।

সংগঠনটির ৮ম বর্ষপূর্তি উৎসর্গ করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি আল মাহমুদ, এবং সদ্যপ্রয়াত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ-এর স্মৃতির প্রতি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শরিফা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুন নাহার, সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তার তামান্না, প্রশিক্ষণ সম্পাদক শাকিলা জামান, অর্থ সম্পাদক শামসুন্নাহার হ্যাপিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সবশেষে আবৃত্তি পরিবেশনা এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ