কুমিল্লা | বঙ্গাব্দ

কুবিতে ৭ম ডিবেটর সার্চ: আইন বিভাগের শিরোপা, সেরা বিতার্কিক রিমি

  • প্রকাশের তারিখ : 15-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৭ম ডিবেটর সার্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। চূড়ান্ত পর্বে তারা হারায় গণিত বিভাগকে। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী কানিজ ফাতেমা রিমি।

মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত হয় প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও পরিচালনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব। আরও উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মতিউর রহমান, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) সভাপতি সাদিয়া আফরিন, সাধারণ সম্পাদক মুহসিন জামিলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় ‘ডিবেটর অব দ্য ফাইনাল’ হিসেবে সেরা ৫ উদীয়মান বিতার্কিক নির্বাচিত হন মিশকাত ওয়াহিদ চৌধুরী, তৌহিদুর রহমান সাকিব, মো. মাঈনুল ইসলাম, কাজী আসমাতুল জান্নাত ও রায়হানুল বারী রাসেল।

সাধারণ সম্পাদক মুহসিন জামিল বলেন, “নতুন বিতার্কিক তৈরির লক্ষ্যে আমরা এ আয়োজন করেছি। এবার আমরা অনেক প্রতিভাবান বিতার্কিক পেয়েছি, যাদেরকে পরবর্তী গ্রুমিংয়ের মাধ্যমে আরও দক্ষ করে তোলা হবে।”

প্রতিযোগিতায় অংশ নেন মোট ৬৪ জন শিক্ষার্থী। সিওইউডিএস-এর পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল বিতার্কিককে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ