কুমিল্লা | বঙ্গাব্দ

কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশের তারিখ : 14-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

কুবি প্রতিনিধি।।
সাম্প্রতিক ছিনতাই ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে মিছিল শুরু করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে স্মারকলিপি দেন তারা।

শিক্ষার্থীরা চার দফা দাবি জানান—নিরাপদ বাসস্ট্যান্ড বরাদ্দ, সিসিটিভি স্থাপন, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট বসানো এবং পরিবহন চালকদের লাইসেন্স নিশ্চিত করে ভাড়ার চার্ট চালু।

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান শিক্ষার্থীদের দাবি যৌক্তিক উল্লেখ করে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন। জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার জানান, তিনি স্মারকলিপি হাতে পাননি, তবে পরদিন জমা দেওয়ার কথা বলেছেন।

প্রক্টর ড. মো. আবদুল হাকিম জানান, এক সপ্তাহের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

উল্লেখ্য, ৯ ও ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হামলা ও ছিনতাইয়ের শিকার হন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ