কুমিল্লা | বঙ্গাব্দ

ভুল সিগন্যালে না থেমে ট্রেন চলে গেল পরবর্তী স্টেশনে, ৪ জন সাময়িক বরখাস্ত

  • প্রকাশের তারিখ : 14-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

সাফায়েত উল্লাহ মিয়াজী।।
কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে সিগন্যাল বিভ্রাটের কারণে নির্ধারিত যাত্রাবিরতি না দিয়ে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন চলে যায় পরবর্তী হাসানপুর স্টেশনে। এতে যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। রোববার সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে এই ঘটনা ঘটে।

ভুল সিগন্যাল দেওয়ায় নাঙ্গলকোট স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রূপন চন্দ্র শীল, ট্রেনের গার্ড ও দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, চট্টলা এক্সপ্রেসের (নং ৮০২) নাঙ্গলকোটে যাত্রাবিরতি থাকলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্রেনটিকে সুবর্ণ এক্সপ্রেস (নং ৭০২) ভেবে ভুলবশত গ্রিন সিগন্যাল দেন। ফলে ট্রেনটি থেমে না গিয়ে সরাসরি ৫.৫ কিলোমিটার দূরের হাসানপুর স্টেশনে চলে যায়।

এদিকে, নাঙ্গলকোটে অপেক্ষমাণ যাত্রীদের তুলতে বাধ্য হয়ে বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনকে সেখানে থামানো হয়, যা রেল চলাচলের নিয়মের ব্যত্যয় ঘটায়।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, “সহকারী স্টেশন মাস্টার নম্বর বিভ্রান্তিতে পড়ে ভুল করেছেন। তবে চালক ও গার্ডদেরও সতর্ক থাকা উচিত ছিল।”

রেলওয়ের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ