কুমিল্লা | বঙ্গাব্দ

ফ্রান্স প্রবাসী কাজী তুহিন রেজা সুস্থতা জন্য দোয়া আয়োজন

  • প্রকাশের তারিখ : 14-জুন-2025 ইং
ছবির ক্যাপশন:

সুজন মজুমদার।। 
কুমিল্লা জেলা বরুড়া উপজেলা পয়ালগাছা ইউনিয়নের দোঘই গ্রামের কৃতি সন্তান কাজী তুহিন রেজা দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করছেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসুস্থতের খবর ছড়িয়ে পড়লে তার নিজ গ্রাম ও পরিবারবর্গ দোয়া আয়োজন করে। 

শুক্রবার (১৩ জুন) বাদ মাগরিব দোঘই কাজী বাড়ি বাইতুন রহিম জামে মসজিদে ফ্রান্স প্রবাসী কাজী তুহিন রেজা জন্য দোয়া আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।  

এই সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মজুমদার বাবুল, পয়ালগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন কবির খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুল হাই গাজী, পয়ালগাছা যুবদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন মজুমদার, পয়ালগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু হাসনাত রাসেল। 

গ্রামবাসীর পক্ষথেকে বক্তব্য রাখেন কাজী আবদুল বাকী, পরিবারবর্গ থেকে বক্তব্য রাখেন ফ্রান্স প্রবাসী কাজী তুহিন রেজার ছোট ভাই, পয়ালগাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী শামীম। 

উল্লেখ্য, ফ্রান্স প্রবাসী কাজী তুহিন রেজা বরুড়া উপজেলা পয়ালগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক। তিনি ফ্রান্সে গিয়েও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ