দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন রুহুলেকে নিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা মানববন্ধন করেছে ফতেহাবাদ ইউনিয়নের সাধারণ জনগণ। বুধবার দুপুরে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তার বলেন, সালাউদ্দিন রুহুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে একটি মহল তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে৷ এই মানববন্ধনের মাধ্যমে অপপ্রচারকারীদের হুশিয়ারী করে দিতে চাই। অপপ্রচার বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সালাউদ্দিন রুহুলের বিরুদ্ধে অপপ্রচারে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোকবল হোসেন মাষ্টার, বিএনপি নেতা জামাল হোসেন, সোহেল রানা, হাবিবুর রহমান হবি, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর ফরিদ উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম, মিজানুর রহমান, মোকবল হোসেন, মোঃ সামসু মিয়া প্রমুখ।
অপপ্রচারের বিষয়ে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন রুহুল বলেন, আমি ফতেয়াবাদ ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেয়ার পর থেকেই একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এজন্য ইউনিয়নের সাধারণ জনগণ মানববন্ধন করে তার প্রতিবাদ জানায়।
নিজস্ব প্রতিবেদক