কুমিল্লা | বঙ্গাব্দ

বৃক্ষ রোপনের এখনই সময়

  • প্রকাশের তারিখ : 18-মে-2025 ইং
ছবির ক্যাপশন:

বৃষ্টি ভেজা আষাঢ় মাসে 
ফুটল কদম ফুল,
বনজ ,ফলজ গাছ লাগাতে 
কেউ করোনা ভুল।

বিশুদ্ধ অক্সিজেন পেতে
গাছের বিকল্প নেই,
বেশি বেশি গাছ লাগানোর
করো আয়োজন।

ঘর- দরজা আসবাবপত্র
সবকিছু হয়  কাঠে,
গাছের টুকরো মুচকি হাসে
চেয়ার , টেবিল খাটে।

বিপদ কালে যখন তোমার 
পকেট হবে ফাঁকা,
বৃক্ষ তোমায় এনে দিবে 
নগদ টাকা।

ঘূর্ণিঝড় আর অনাবৃষ্টি 
বাড়ছে নিত্যদিন,
পরিবেশের সু-রক্ষাতে 
গাছ তুলনাহীন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ