কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় বালক-বালিকাদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশের তারিখ : 15-মে-2025 ইং
বালক ও বালিকাদের সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোঃ সামসুজ্জামান ছবির ক্যাপশন: বালক ও বালিকাদের সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোঃ সামসুজ্জামান

কুমিল্লায় বালক ও বালিকাদের সাঁতার প্রতিযোগিতা এবং সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে  কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে  ১৫ মে ২০২৫ তারিখ বৃহষ্পতিবার সকাল ১০:৩০ এ অনুষ্ঠিত হয়েছে  বালক-বালিকাদের সাঁতার প্রতিযোগিতা ও সাতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন। 

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায়  জেলা ক্রীড়া অফিস, কুমিল্লার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০  জন বালক-বালিকা অংশগ্রহণ করেছে।

বালক ও বালিকাদের সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোঃ সামসুজ্জামান।  

জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব সুমন কুমার মিত্রের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, মাহিম তাজওয়ার ওহি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান সহ ১০ টা বিদ্যালয় থেকে আগত শিক্ষকমণ্ডলী ও সাংবাদিকবৃন্দ।

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ,  বালক- বালিকাদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আজকের এ আয়োজন। এ প্রতিযোগিতা থেকে প্রতিভাবান বালক- বালিকা সাঁতারুরা  জাতীয় পর্যায়ে ক্রীড়া পরিদপ্তর আয়োজিত সাতার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।  এছাড়া এ প্রতিযোগিতা হতে বাছাইকৃত ২০ জন বালক ও ২০ জন বালিকা   সাঁতারকে  নিয়ে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার জ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ সাঁতার  প্রশিক্ষণ কর্মসূচি বালক- বালিকাদের ২১ টি সেশনে বিভক্ত করে বাস্তবায়ন করা হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ