কুমিল্লা | বঙ্গাব্দ
অর্জনের ধারায় উজ্জ্বল কুমিলা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপ
অর্জনের ধারায় উজ্জ্বল কুমিলা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্...
0:00
0:00

অর্জনের ধারায় উজ্জ্বল কুমিলা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপ

ছবির ক্যাপশন:

কুমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা গ্রুপ সম্পাদক গোলাম জিলানীর নেতৃত্বে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রোভার স্কাউট গ্রুপের সাম্প্রতিক সাফল্য ও কার্যক্রমসমূহ তুলে ধরা হয়। এর মধ্যে গ্রুপ সম্পাদক গোলাম জিলানীর ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড অর্জন, ৭ম জাতীয় কমডেকায় দুইটি ইউনিটের বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ ও কৃতিত্ব, 'কোর্স ফর রোভার মেট'-এ রোভারদের সক্রিয় অংশগ্রহণ এবং হজ্ব ক্যাম্প ২০২৫-এ ইউনিটের সম্পৃক্ততা উল্লেখযোগ্য।

কলেজ অধ্যক্ষ তাঁর বক্তব্যে রোভার স্কাউট গ্রুপের এই ধারাবাহিক অগ্রগতি ও অর্জনের ভূয়সী প্রশংসা করেন। তিনি রোভারদের আত্মবিকাশ, নেতৃত্ব ও সেবার চেতনায় আরও এগিয়ে যেতে দিকনির্দেশনাও প্রদান করেন।

সাক্ষাৎ শেষে অধ্যক্ষ রোভার সদস্যদের মাঝে জাতীয় সদর দফতরের অ্যাওয়ার্ড—ন্যাশনাল সার্টিফিকেট, ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, ৭ম জাতীয় কমডেকা, হজ্ব ক্যাম্প ২০২৫ এবং কোর্স ফর রোভার মেট-এর সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী রোভার স্কাউট লিডার খালেদ সাইফুল্লাহ, সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, গার্ল ইন সিনিয়র রোভার মেট জান্নাতুল ফেরদৌস, রোভার মেট সাজ্জাদ হোসাইন, সহকারী রোভার মেট জোনাকি আক্তার, মো. সাকিব হাসান, মো. আলাউদ্দিনসহ অন্যান্য রোভার সদস্যরা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ