কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন "ইউট্যাব" এর কমিটি গঠন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন "ইউট্যাব...
0:00
0:00

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন "ইউট্যাব" এর কমিটি গঠন

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন "ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ" ( ইউট্যাব) এর ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ১৩ মে ইউট্যাবের কেন্দ্রীয় প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ওই কমিটির অনুমোদন দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক।

বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালকে সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাহিন উদ্দিনকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। 

কমিটতে সহ সভাপতি রসায়ন বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন ও অধ্যাপক জুলহাস উদ্দিন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সিএসই বিভাগের সহযোগী ড. মোহাম্মদ ফয়সাল বিন আব্দুল আজিজ, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান, কোষাধ্যক্ষ পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আশিকুর রহমান,  সাংগঠনিক সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হারুণ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমান,  প্রচার সম্পাদক আইসিটি বিভাগের প্রভাষক মঈনুর রহমান, সদস্য ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. বেলাল উদ্দিন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আফরিনা হক, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক পিন্টু চন্দ্র পাল। 

ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, শিক্ষকদের এই সংগঠন বহু আগেই যাত্রা শুরু করে। এটি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন। তারেক রহমান মহোদয় আমাদের প্রধান পৃষ্ঠপোষক। তাঁর সম্মতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কমিটি হয়েছে। আশা করি নতুন কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দাবি দাওয়া পূরণ, শিক্ষার্থীদের পাশে থাকবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ